সোমবার, ২৩ মার্চ ২০২৬

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান পেলেন সেরা উদ্ভাবকের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানকে ‘বছরের সেরা উদ্ভাবক’ পুরস্কার দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’-এর সহপ্রতিষ্ঠাতা প্রিসিলা চ্যানকে বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় যুগান্তকারী জনহিতকর কাজের জন্য এ পুরস্কার দিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকাটি।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যানকে ‘ফিলানথ্রপি ইন সায়েন্স’ বিভাগে ওয়াল স্ট্রিট জার্নালের ১৫তম বার্ষিক ইনোভেটর পুরস্কার দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ আকারের বায়োলজিক্যাল ইমেজিং ও ভার্চ্যুয়াল সেল মডেলিংয়ের মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করে রোগ প্রতিরোধের জন্য কাজ করছেন প্রিসিলা। এসব কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ পুরস্কার দেয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও