সোমবার, ২৩ মার্চ ২০২৬

শ্রীলঙ্কাকে উড়িয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্যাংককের ননথাবুরি হলে লঙ্কানদের ৫-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরলেন রাহবার ওয়াহেদ-মঈন আহমেদরা।

- Advertisement -

ভারতের বিপক্ষে ৪-৪ ড্র দিয়ে সাফ ফুটসালের প্রথম আসর শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয় লাল-সবুজের দল। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় তারা।

- Advertisement -shukee

শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ম্যাচের পঞ্চম মিনিটে রাহবারের একক প্রচেষ্টায় এগিয়ে যায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে বল পায়ে ড্রিবিলং করে অনেকটা এগিয়ে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার একটু পরই ফ্রি কিকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান ফায়জার আমান।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে বিরতির আগে এগিয়ে যায় বাংলাদেশ। এবার ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে জাল খুঁজে নেন রাহবার। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তালগোল পাকালে বল পেয়ে যান রাহবার। তার আড়াআড়ি পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা মঈন।

এরপর তাজওয়ার কাশেমের গোলে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। প্রথম শট গোলকিপার আটকানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া শ্রীলঙ্কার সবাই উঠে আসেন উপরে। সেই সুযোগে নিজেদের অর্ধ থেকে জোরালো শটে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে দেন আবির হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও