সোমবার, ২৩ মার্চ ২০২৬

মাদক ও অপরাধ থেকে বেঁচে থাকার একমাত্র অবলম্বন খেলাধুলা

প্রিমিয়ার লিগ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সরোয়ার আলম
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সভাপতি, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম ডেকর ওয়ার্ল্ড নিবেদিত সিটি গেট প্রিমিয়ার লিগ সিজন-২ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। ক্রিকেটপ্রেমী বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে অত্র টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি আলহাজ্ব মো. সরোয়ার আলম বলেন, মাদক ও অপরাধ থেকে বেঁচে থাকার একমাত্র অবলম্বন খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতিচর্চা করা। তিনি বলেন, স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ এই টুর্নামেন্টের মাধ্যমে সৃষ্টি হল, তা অব্যাহত রাখতে হবে। তিনি স্থানীয় যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

- Advertisement -

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ উদ্দিন। সমাজসেবক আলহাজ্ব নেছার আহমদের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, টুর্নামেন্টের আয়োজক মো. শহিদুল ইসলাম, ইশতিয়াক আলী তানভীর, রবিন হাসান ও মো. সোহেলসহ অন্যরা।

- Advertisement -shukee

উদ্বোধনী অনুষ্ঠানে টাইটান এবং টাইগারের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে জয়লাভ করে টাইগার।

সর্বশেষ

এই বিভাগের আরও