সোমবার, ২৩ মার্চ ২০২৬

রোটারি ও উইম্যান চেম্বারের ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

গত ১৫ জানুয়ারি রোটারি ক্লাব চট্টগ্রাম এরিয়া ও উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার নগরীর চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট আবিদা মুস্তফা। সেমিনারে প্রধান বক্তা ছিলেন কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডা. মোহাম্মদ মহিউদ্দিন। ও বিশেষ বক্তা ছিলেন ডা. মুনজীবা শর্মীন নুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, ডিরেক্টর রোটারিয়ান সিপি জাহেদ আক্তার মিতা, ডিরেক্টর রোটারিয়ান সুবর্না দে। সেমিনার কো-অডিনেটর চিটাগাং ইম্পেরিয়াল রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, মেট্রোপলিটন চিটাগাং প্রেসিডেন্ট রোটারিয়ান আফিয়া খাতুন মীরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিয়েন্ট চিটাগাংয়ের রোটারিয়ান সিপি আনোয়ারুল কবির, রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম, চিটাগাং মেরিন সিটি প্রেসিডেন্ট রোটারিয়ান তাহিয়া কবির, চট্রগ্রাম স্মাইল প্রেসিডেন্ট রওশন আরা বেগম, চিটাগাং খুলশী প্রেসিডেন্ট আব্দুল্লাহ মিলন, এনসিয়েন্ট চিটাগাং প্রেসিডেন্ট এম এ মতিন, চিটাগাং হেরিটেজ প্রেসিডেন্ট কাজী হাসানুজ্জামান সান্টু,রিভারাইন হালদা প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম, চিটাগাং রেইনবো ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রোকেয়া সুলতানাসহ অন্যান্য রোটারিয়ান ও চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন ব্রেস্ট ক্যান্সার নামের দূরারোগ্য ব্যাধিটি ক্রমেই ছড়িয়ে পড় ছে,কেড়ে নিচ্ছে বহু প্রাণ।অথচ আপনি একটু সচেতন হলেই বেঁচে যাবে বহু মানুষ।

- Advertisement -shukee

২৫ বছর বয়সের পর প্রতিটি নারীর ব্রেস্টের মেমোগ্রাফি (Mammography) ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং- পরীক্ষা করা দরকার। স্বল্পমূল্যে সরকারি হাসপাতালে সেবা কার্যক্রম রয়েছে। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও