চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় রোটারি ক্লাব চিটাগং ইস্টসহ চারটি ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কাপ্তাইয়ের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও ওয়াজ্ঞাছরা চা-বাগানশ্রমিকদের মাঝে সাড়ে তিনশ পিচ কম্বল বিতরণ করা হয়। অন্য ক্লাবগুলো হচ্ছে,রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং,রোটারি ক্লাব এনসিয়েন্ট চিটাগং ও রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ইস্ট এর পিপি রোটারিয়ান মো.রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি,পিপি রোটারিয়ান নাসিমা আক্তার,রোটারিয়ান মো.শহীদুল্লাহ,রোটারিয়ান সেলিনা আক্তার শেলী, রোটারিয়ান শীলা চৌধুরী,রোটারি ক্লাব এনসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট এম এ মতিন,রোটারি ক্লাব চিটচাগং মেরিন সিটির প্রেসিডেন্ট তাহিয়া কবির,রোটারি ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটনের রোটারিয়ান পিপি রোটারিয়ান মীর মোতাহের হোসেন, পিপি রোটারিয়ান প্রফেসর মো.জসীমউদ্দিন খান, পিপি রোটারিয়ান প্রফেসর এম নাসির উদ্দীন মজুমদার,ক্লাব প্রেসিডেন্ট আফিয়া খাতুন মীরা, রোটারিয়ান সাজেদা বেগম চৌধুরী,রোটারিয়ান ইয়াহিয়া বিন ইউনূস এলিন, রোটারিয়ান এস এম মুয়াহিদুল হক, রোটারিয়ান মো.রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন,রোটারিয়ান মো. জাফর উদ্দিন,রোটারিয়ান নুর আহমেদ মোস্তফা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আহমেদ, ওয়াজ্ঞাছরা চাবাগানের মালিক মোর্শেদুল আলম চৌধুরী ও খোরশেদুল আলম চৌধুরী।




